1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জমি বিক্রির নামে বন্দরে লন্ডন প্রবাসীর ৩৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ চাচাত ভাই ও তার মায়ের বিরুদ্ধে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

জমি বিক্রির নামে বন্দরে লন্ডন প্রবাসীর ৩৫লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ চাচাত ভাই ও তার মায়ের বিরুদ্ধে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে


বন্দর প্রতিনিধি: বন্ধককৃত সম্পত্তি ব্যাংক থেকে ফিরিয়ে এনে ৩ প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি নামে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাদেরেই প্রতারক চাচাত ভাই ইয়াসিন ইসলাম ও তার মা সাবরিন সুলতানা বেগমের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রতারনার শিকার প্রবাসী ৩ ভাইয়ের পক্ষে তাদের বোন আসমা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে প্রতারক চাচাত ভাই ও তার মাকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযোগের বাদিনী আসমা আক্তারের ৩ ভাই রফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে লন্ডন, মেজু ভাই সাইফুল ইসলাম ইটালি ও ছোট ভাই শহিদুল ইসলাম জার্মানিতে বসবাস করে আসছে। বাদিনী চাচাত ভাই ইয়াসিন ইসলাম ও তার মা সাবরিনা সুলতানা বেগমের ব্যাক্তিগত প্রয়োজনে ডাচ বাংলা ব্যাংক তাদের বসত বাড়ি দলিল রেখে ঋৃন গ্রহন করে। পরবর্তীতে চাচাত ভাই ইয়াসিন ইসলাম ও তার মা সাবরিন সুলতানা বাদিনীর প্রবাসী ভাইদের কাছ থেকে উল্লেখিত সম্পত্তী বিক্রি করার নামে ব্যাংক থেকে দলিল ছাড়িয়ে আনার কথা বলে ২০ লাখ টাকা নেয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বাদিনীর উল্লেখিত প্রবাসী ভাইদের কাছ থেকে আরো ১৫ লাখ টাকা নিয়ে সর্বমোট ৩৫ লাখ টাকা গ্রহন করে দলিল নং- ৮৫৭৯/ ২০২৩ সাফ কাবলা দলিল মূলে রেজিস্ট্রি করে। এদিকে প্রতারক চাচাত ভাই ইয়াসিন ইসলাম ও তার মা সাবরিনা সুলতানা উল্লেখিত ব্যাংক ঋৃন পরিশোধ না করার কারনে গত ১১ নভেম্বর বিকেল ৩টায় ডাচ বাংলা ব্যাংক কতৃপক্ষ বন্দর থানার দড়ি-সোনাকান্দাস্থ প্রবাসীদের ক্রয়কৃত জায়গায় বন্ধকি সাইনবোর্ড স্থাপন করে চলে যায়। এ ঘটনায় প্রতারনার শিকার প্রবাসী ৩ ভাই ও বাদিনী নিজেই ব্যাংক ঋৃনের বিষয়টি বিবাদীদের কাছে জানতে চাইলে ওই সময় উল্লেখিত প্রতারক মা ও ছেলে ক্ষিপ্ত হয়ে বাদিনীকে অকথ্য ভাষায় গালাগালি করে জানমালের ক্ষতি সাধনের হুমকি দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট