1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী হামলায় ২কলেজ ছাত্র জখম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

বন্দরে সন্ত্রাসী হামলায় ২কলেজ ছাত্র জখম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১১৫১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থীকে বেদম ভাবে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ বখাটে যুবকদের বিরুদ্ধে। আহতরা হলো বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার আলী হোসেন ছেলে কলেজ ছাত্র শিশির (১৯) ও একই থানার ফরাজিকান্দা এলাকার আশরাফুজ্জামান বাবু মিয়ার ছেলে অপর কলেজ ছাত্র ইমন (১৮)। স্থানীয়রা আহত দুই কলেজ ছাত্রকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় মারাত্মক জখম প্রাপ্ত কলেজ ছাত্র শিশিরের পিতা আলী হোসেন মিয়া বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে হামলাকারি বখাটে সন্ত্রাসী রিগান, রাকিব,সাগর ও আলিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে বুধবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বুধবার সকাল ১১টায় কলেজ ছাত্র শিশির ও তার বন্ধু ইমন কলেজ শেষ করে বালিয়াগাও এলাকায় ঘুরতে আসে ওই সময় উল্লেখিত এলাকার আলতাফ হোসেনের ছেলে রিগান একই এলাকার আবুল খোরশেদ মিয়ার ছেলে রাকিব একই এলাকার সাগর ও আলিফসহ ৪/৫ বখাটে অভিযোগের বাদী ছেলে শিশির ও তার বন্ধু ইমনকে দেখা মাত্র তাদেরকে গালাগালি করে। ওই সময় শিশির উল্লেখিত বখাটেদের গালাগালি করতে নিষেধ করলে ওই সময় রিগান,রাকিব,সাগর ও আলিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই কলেজ ছাত্রকে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১টি মোবাইল সেট ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট