1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তরুণীকে নিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো মানব পাচার চক্রের মূলহোতা” র‌্যাব-১১ ও র‌্যাব ৬ কর্তৃক অভিযানে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

তরুণীকে নিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো মানব পাচার চক্রের মূলহোতা” র‌্যাব-১১ ও র‌্যাব ৬ কর্তৃক অভিযানে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মানব পাচারের মাধ্যমে তরুণীকে নিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো ভয়ংকর মানব পাচার চক্রের মূলহোতা” র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-০৬, খুলনা কর্তৃক যৌথ অভিযানে গ্রেফতার এবং একজন ভিকটিমকে উদ্ধার। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আমবাড়ী এলাকা থেকে ভয়ংকর মানব পাচারকারী চক্রের মূলহোতা নাদিরা আক্তারকে গ্রেফতার করেছেন র‌্যাব-১১ এবং র‌্যাব-০৬ এর যৌথ আভিযানিক দল। এসময় তার হেফাজত হতে পাচারের উদ্দেশে আনা একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, নাদিরা আক্তার বাগেরহাটে ভয়ংকর মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং মূলহোতা। চক্রটি বেশ কিছুদিন ধরে পরস্পর যোগসাজসে, সংঘবদ্ধভাবে ও প্রতারণামূলকভাবে অবৈধপথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার জন্য বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আনায়ন করে দেশে-বিদেশে পাচার করে আসছিল। চক্রের মূলহোতা নাদিরা আক্তারের কাজ ছিল ফেইসবুকে বিভিন্ন বয়সী নারী-শিশুদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে পাচার করে দেওয়া। এরই ধারাবাহিকতায় সে গত ৭/৮ মাস পূর্বে উদ্ধারকৃত ভিকটিমের সাথে ফেইসবুকে সু-কৌশলে সম্পর্ক গড়ে তুলে। পরবর্তীতে নাদিরা আক্তার’সহ চক্রের অন্যান্য সদস্যরা মিলে গত ২২/০১/২০২৩ ইং তারিখ ০৯.০০ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন কালিপুর বাজার থেকে ভিকটিমকে পাচার করে নিয়ে বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন করে, তাকে যৌন নিপীড়ন করার উদ্দেশ্যে আটক করে রাখে। এরই প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মানব পাচার আইনে মামলা দায়ের করেন। এই মানব পাচারের সাথে জড়িত চক্রটির মূলহোতা নাদিরা আক্তার সহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও তাদের হেফাজত হতে ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, সিপিএসসি কোম্পানি এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মানব পাচার চক্রের মূলহোতা বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালিয়ার নাদিরা আক্তার (২৫)কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ ও র‌্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানিক দল ২৮/০১/২০২৪ ইং তারিখ বাগেরহাটের মোল্লারহাট থানা এলাকা হতে আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাহার হেফাজত হতে ভিকটিম’কে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও তার হেফাজত হতে উদ্ধারকৃত ভিকটিম’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট