1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে জনতা কর্তৃক ডাকাতি প্রস্তুতি মামলার ২ পলাতক আসামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে জনতা কর্তৃক ডাকাতি প্রস্তুতি মামলার ২ পলাতক আসামী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: স্থানীয় এলাকাবাসী সহায়তায় বন্দরে গরু খামারে ডাকতি প্রস্তুতি মামলার আসামী ২ পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে দিদার (২৫) ও ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মাহবুব হোসেন বাবু (২০)।গ্রেফতারকৃতদের শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর ওভার ব্রীজের নীচ থেকে জনতার সহায়তায় উল্লেখিত ২ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ১৮ নভেম্বর রাত ৪টায় বন্দর উপজেলার বারপাড়াস্থ জৈনক হাজী আলী হোসেনের গরু খামারে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে। যার মামলা নং- ৭(১১)২৩।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাত ৪টায় ১০/১২ জনের একটি ডাকাত দল বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার জনৈক হাজী আলী হোসেনের গরু খামারে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ডাকাত দল কামতাল তদন্ত কেন্দ্রের টহলরত পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার সময় উল্ল্যখিত ফাঁড়ী উপ- পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ১টি লোহার তৈরি দা ও ১টি কাটার মেশিনসহ পারভেজ নামে এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে গরু খামার মালিক বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি আইনে এ মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট