1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গৃহবধূ নির্যাতনের মামলায় যৌতুক লোভী স্বামী কাজী সায়মন শ্রীঘরে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে গৃহবধূ নির্যাতনের মামলায় যৌতুক লোভী স্বামী কাজী সায়মন শ্রীঘরে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে ১ সন্তানের জননীকে শারীরিক ভাবে নির্যাতনের মামলায় যৌতুক লোভী স্বামী কাজী সায়মন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যৌতুক লোভী স্বামী কাজী সায়মন বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ী কাজবাড়ী এলাকার মৃত কাজী আতাহার মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুর উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জানাগেছে, গত ৫ বছর পূর্বে বন্দর থানার আমিন আবাসিক এলাকার শহিদুল ইসলামের মেয়ে শারমীন সুলতানা শাকি আক্তারের সাথে একই থানার পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ কাজীবাড়ী এলাকার মৃত কাজী আতাহার মিয়ার ছেলে কাজী সায়মনের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বর্তমানে তাদর সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী কাজী সায়মন যৌতুকের জন্য তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারী রাত ৭ টায় যৌতুক লোভী স্বামী কাজী সায়মন তার স্ত্রী নিকট ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই সময় ভূক্তভোগী গৃহবধূ যৌতুক দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় যৌতুক লোভী স্বামী ক্ষিপ্ত হয়ে ১ সন্তানের জননীকে বেদম ভাবে পিটিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ গত বৃহস্পতিবার রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যৌতুক লোভী স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট