1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মুন্সিগঞ্জের শোভন কে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আল সামির র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

মুন্সিগঞ্জের শোভন কে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আল সামির র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন বড়লিয়া এলাকা হতে আবিদ হাসান শোভন (২৮)’কে গুলি করে হত্যা চেষ্টা মামলার চাঞ্চল্যকর অপরাধী আল সামির (২৬)’কে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
গত ২২ জানুয়ারি ২০২৪ ইং তারিখে মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সিপাহীপাড়া এলাকায় আবিদ হাসান শোভন (২৮)’কে হত্যা চেষ্টায় গুলগুলি সংঘঠিত হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ভিক্টিম আবিদ হাসান শোভন এর ভাই মোঃ ফরহাদ হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর মডেল থানায় ০১ টি মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৬ তারিখ-২৪/০১/২০২৪ ইং। বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন বড়লিয়া এলাকা হতে আবিদ হাসান শোভন (২৮)’কে গুলি করে হত্যা চেষ্টা মামলার চাঞ্চল্যকর অপরাধী আল সামির (২৬), পিতা- মোঃ সোলেমান, মাতা- মুন্নি আক্তার, সাং-সিপাহীপাড়া, থানা- মুন্সিগঞ্জ সদর মডেল, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট