1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হেরোইন ও সহযোগিসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে হেরোইন ও সহযোগিসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে বিশেষ অভিযানে ৯ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে বন্দর ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার বাবু মিয়ার ছেলে মান্না (১৮) ও বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী রিপন (২৫)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে বন্দর থানায় রুজুকৃত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২৪ জানুয়ারী) রাত পৌনে ১১টায় বন্দর উপজেলার কুশিয়ারাস্থ ধৃত মাদক ব্যবসায়ী মান্না টিনসেড বিল্ডিং ঘরে তল্লাশী চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর পুলিশ ফাঁড়ী উপ- পরিদর্শক শামীম আল মামুন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৯(১)২৪। থানা সূত্রে জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বন্দরে কুশিয়ারা, একরামপুর, ইস্পাহানীসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা, হেরোইন ও গাঁজা রমরমা ব্যবসা চালিয়ে আমছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট