1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ফার্নিস ওয়েল ভর্তি ট্রলার জব্দ নাটের গুরু ডালিম পলাতক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বন্দরে ডিবি পুলিশের অভিযানে চোরাই ফার্নিস ওয়েল ভর্তি ট্রলার জব্দ নাটের গুরু ডালিম পলাতক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত ৪০০ লিটার ফার্নিস ওয়েল ও একটি ট্রলার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চোরাই তেল ব্যবসায়ী ডালিমসহ তার সহযোগীরা। পলাতক চোরাই তেল ব্যবসায়ী ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর- ধলেরশ্বরী এলাকার। গত শনিবার (৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় বন্দর থানার মদনগঞ্জ লঞ্চঘাটস্থ শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে উল্লেখিত চোরাই ফার্নিস ওয়েল ভর্তি একটি ট্রলার জব্দ করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের উপ- পরিদর্শক সহিদুর রহমান বাদী হয়ে গত রোববার (৭ জানুয়ারী) চোরাই তেল ব্যবসায়ী ডালিমের নাম উল্লেখ্য করে ও ৩/৪ জনকে আরো অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ২(১)২৪ ধারা- ৪১৩/ ১০৯ পেনাল কোড- ১৮৬০। ডিবি পুলিশের উপ- পরিদর্শক সহিদুর রহমান জানান, গত ৬ জানুয়ারী রাত সাড়ে ৮টায় বন্দরে মদনগঞ্জস্থ নাসিম ওসমান সেতুর সামনে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অজ্ঞাতনামা চোরের দল মদনগঞ্জ লঞ্চঘাটে ট্রলার ভর্তি চোরাই ফার্নিস ওয়েল ক্রয় বিক্রয় জন্য অবস্থান করছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে সত্যতা যাচাইয়ের লক্ষে দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় চোরের দল ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। ওই সময় উল্লেখিত স্থান থেকে ৪০০ লিটার চোরাই ফার্নিস ওয়েল ও একটি ট্রলার জব্দ করা হয়। এলাকাবাসী জানিয়েছে, ডালিম, ফরাজিকান্দা এলাকার প্রতারক জামাই আজাহারসহ একটি চক্র দীর্ঘ দিন ধরে বন্দরে কলাগাছিয়া, চুনাভূরা, মদনগঞ্জ লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় অবাধে চোরাই ফার্নিস ওয়েলের ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি সময়ে এ চোরাই তেলে ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ঘারমোড়া এলাকার সন্ত্রাসী অনিক বাহিনী হামলায় মদনগঞ্জ সৈয়ালবাড়ীঘাট এলাকার ক্যাপ রোমান নিহত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট