1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষার্থীদের নৈতিক সততা ও দেশপ্রেমের শিক্ষায় গড়তে হবে : জেলা প্রশাসক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

শিক্ষার্থীদের নৈতিক সততা ও দেশপ্রেমের শিক্ষায় গড়তে হবে : জেলা প্রশাসক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি বই পড়ার মনোযোগি হিসেবে গড়ে তুলতে হবে। বাচ্চাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুলগুলোতে লাইব্রেরী গড়তে হবে। এর পাশাপাশি বাচ্চাদের শিশুতোষ শিক্ষামূলক চলচ্চিত্রও দেখাতে হবে। আমাদের শিক্ষার্থীদের এখন থেকেই নৈতিক, সততা ও দেশপ্রেমের শিক্ষায় গড়তে হবে।
সোমবার (১ জানুয়ারী) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জেলা প্রশাসক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুন নবী এবং সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিসট্রেট মো. তামশিদ ইরাম খান।
বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা ফেরদৌস’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম ও প্রধান শিক্ষক মরিয়ম খাতুনসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তা-শিক্ষকগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট