1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে সে‌লিম ওসমান‌কে জয়যুক্ত করুন আজ‌মেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে সে‌লিম ওসমান‌কে জয়যুক্ত করুন আজ‌মেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনে লাঙ্গলের প্রার্থী সে‌লিম ওসমান‌কে জয়যুক্ত করতে ‌ভোটার‌দের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমা‌নের পুত্র আজ‌মেরী ওসমান।
নারায়ণগঞ্জ-৫ আস‌নে লাঙ্গল প্রতী‌কের সংসদ সদস‌্য প্রার্থী একেএম সে‌লিম ওসমা‌নের প‌ক্ষে ভোট চে‌য়ে নির্বাচনী প্রচারনা, লিফ‌লেট বিতরণ ও গণসং‌যোগকা‌লে
ভোটার‌দের নিকট এ আহ্বান ক‌রেন প্রয়াত সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমান পুত্র আজ‌মেরী ওসমান। এসময় তার সা‌থে উপ‌স্থিত ছি‌লেন তার জননী পারভীন ওসমান। শুক্রবার (২৯ ডি‌সেম্বর) বি‌কে‌ল থে‌কে রাত পর্যন্ত শহ‌রের বা‌প্পিচত্তর এবং বন্দ‌রের মদনগঞ্জ, ফরা‌জিকান্দা, সোনাকান্দা বড় মস‌জিদ, ঋষি পাড়া, বাবুপাড়া মোড়, বন্দর বাজার রোড, বন্দর খান বা‌ড়ি রোড, কদম রসুল সি‌টি মস‌জিদ সংলগ্ন, নবীগঞ্জ ল‌তিফ হাজ্বী রোড সহ বি‌ভিন্ন এলাকায় ভোট চে‌য়ে লিফ‌লেট বিতরণ ক‌রেন তারা।
ভোটার‌দের উদ্দে‌শ্যে আজ‌মেরী ওসমান আরো ব‌লেন, জাতীয় পার্টির প্রার্থী সে‌লিম ওসমান এর সমর্থনে ৩০০ আস‌নের ম‌ধ্যে একমাত্র নারায়ণগঞ্জ-৫ আস‌নে নৌকার প্রার্থী দেন‌নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে জন‌নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা, প্রধানমন্ত্রী যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে নারায়ণগ‌ঞ্জের চার‌টি আস‌নে আওয়ামী লীগ প্রার্থী এমপি নির্বাচিত হলেও আমাদের কোনো লাভ হবে না, তাই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে নারায়ণগঞ্জ-৫ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে।
নারায়ণগঞ্জ-৫ আস‌নের আওয়ামী লীগ নেতৃবৃ‌ন্দের উদ্দে‌শ্যে আজ‌মেরী ওসমান ব‌লেন, আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তাই, মান-অভিমান ভুলে লাঙ্গলের পক্ষে ভোট করার জন্য সব নেতাকর্মীদের অনুরোধ জানান তি‌নি।
এদি‌কে, নির্বাচনী প্রচারনাকা‌লে শহর ও বন্দরবাসীর ফু‌লেল শু‌ভেচ্ছায় সিক্ত হন পারভীন ওসমান এবং আজ‌মেরী ওসমান। বি‌শেষ ক‌রে সদর ও বন্দরবাসীর প্রাণপুরুষ প্রয়াত জন‌নেতা না‌সিম ওসমা‌নের পুত্র আজ‌মেরী ওসমান‌কে একনজড় দেখার জন‌্য হুম‌ড়ি খে‌য়ে প‌রে সাধারন জনগন। লাঙ্গ‌লের প‌ক্ষে ভোট চাইতে যেখা‌নেই গি‌য়ে‌ছেন আজ‌মেরী ওসমান সেখা‌নেই মুহূ‌র্তের ম‌ধ্যে জনসমু‌দ্রে প‌রিণত হ‌য়ে‌ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট