1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় সংসদ নির্বাচনে নাসিক ৭নং ওয়ার্ড আঃ লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শামীম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

জাতীয় সংসদ নির্বাচনে নাসিক ৭নং ওয়ার্ড আঃ লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শামীম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাসিক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থর এ. কে. এম. শামীম ওসমান’র নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত্রে কদম তলী এলাকায় মার্চেন্ট ওয়ার্কার্স (এম. ডব্লিউ.) উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।
উঠান বৈঠক এ শামীম ওসমান বলেন, এবার আমি চিন্তা করেছি মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে মরতে চাই। আমরা নির্বাচনের পরে মাদক সন্ত্রাস ও ইভটিজিং বন্ধ করতে জনগণকে সাথে নিয়ে আমরা মানুষকে সচেতন করবো। পাশাপাশি যেসকল ছেলে মেয়েদের টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যায় তাদের জন্য ব্যবস্থা নেব। পাশাপাশি মেডিকেল ক্যাম্প করবো।
তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আপনাদের কাছে আহ্বান। আগামী চার তারিখ জাতির পিতার কন্যা নারায়ণগঞ্জে আসবে। সেদিন লক্ষ লোকের সমাবেশ হবে। আমরা সমাবেশটা সেভাবে করতে পারলে আগামী এক বছরে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে কোন সমস্যা আর থাকবে না।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মজিবুর রহমান’র সভাপতিত্বে ও নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান রিপন এর সার্বিক পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দীন আহাম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াছিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূরউদ্দিন মিয়া, সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল সহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট