1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আপনারা আগামী ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে যাবেন লাঙ্গল মার্কায় ভোট দিবেন সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আপনারা আগামী ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে যাবেন লাঙ্গল মার্কায় ভোট দিবেন সেলিম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ‘আপনারা আগামী ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে যাবেন। লাঙ্গল মার্কায় ভোট দেবেন। আর মনে করবেন একটা সিল দিলেন, একটা দেশদ্রোহীকে হত্যা করলেন।
বুধবার ( ২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ১৭নং ওয়ার্ডে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্যানেল মেয়র ১ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সভাপতিত্ব আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে হবে কারণ গত ১৫ বছরের যা উন্নয়ন হয়েছে আগামী পাঁচ বছরে তার থেকে আরও বেশি উন্নয়ন হবে তিনি আরো বলেন যে আমি মানুষকে ভালবাসতে জানি তাই আল্লাহ তা’আলা হয় তো পুনরায় লাঙ্গলে নির্বাচন করার জন্য আমাকে আবার মনোনীত করেছেন। এখনো আমার কাজ শেষ হয়নি। আমি এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ কাজ শেষ করতে পেরেছি ৮০ শতাংশ কাজ এখনো বাকি আছে। পেঁয়াজ নিয়ে আমাদের দেশে সিন্ডিকেট তৈরি হয়েছে সকালে একদম বিকেলে আরেকদাম কিন্তু এই সিন্ডিকেটের পিছনে অনেক মোস্তাক বাহিনী ও আলবদর বাহিনী কাজ করে তাই তাদেরকে ধ্বংস করার জন্য আগামী মাসে জানুয়ারির ৭ তারিখে প্রমাণ করে দিতে হবে যে আমরা মোস্তাক বাহিনীর
বিরুদ্ধে কাজ করছি।
তিনি আরো বলেন, যারা লিফলেট বিলি করে নির্বাচনকে বানচাল করতে চায় তাদেরকে বলতে চাই যে এটা কি তাদের বাপের দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন আগামী মাসে জানুয়ারির ৭ তারিখে সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য । উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, জেলা কৃষক লীগের আহবায়ক এড. ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, তরুণ সমাজ সেবক ও এসবি ক্যাবলের ব্যবস্থাপক এম আর কে রিয়েন সহ ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট