1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সেলিম ওসমানের উঠান বৈঠকে সদর থানা কৃষকলীগের যোগদান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সেলিম ওসমানের উঠান বৈঠকে সদর থানা কৃষকলীগের যোগদান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক সফল করতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন সদর থানা কৃষকলীগের নেতৃবৃন্দরা।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু স্কুলের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় সাংসদ একেএম সেলিম ওসমান।
নির্বাচনী উঠান বৈঠক সফল করতে এসময় মিছিলটিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা যোগদান করেন। এসময় মিছিলে নেতাকর্মীরা ‘সামনে আসছে শুভ দিন, লাঙ্গল মার্কায় ভোট দিন’, সেলিম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সেলিম ভাইয়ের সালাম নিন, লাঙ্গল মার্কায় ভোট দিন’সহ স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোগনগর ইউনিয়নের প্রতিটি সড়ক।
গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূর হোসেন সওদাগর, সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট ও সাধারণ সম্পাদক রানা আহমেদের নেতৃত্বে এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম সরকার, সাধারণ সম্পাদক কালাই চান মাদবর, ফয়সাল মাদবর ও রমিজ উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট