1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শুভকরদী মসজিদের ২৮টি ফ্যান চুরি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে শুভকরদী মসজিদের ২৮টি ফ্যান চুরি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে শুভকরদী জামে মসজিদে দু: সাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাতনামা চোরের দল কৌশলে মসজিদে প্রবেশ করে ষ্টোররুম থেকে ২৮ টি সিলিং ফ্যান চুরি করে পালিয়ে যায়। গত বুধবার (২০ ডিসেম্বর) গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উল্লেখিত মসজিদ কমিটির সাধারন সম্পাদক আবুল কাশেম বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মফিজুল ইসলাম গণমাধ্যমকে জানায়, কলাগাছিয়া ইউনিয়নে চোরের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। চোরের দল বাসা বাড়িতে হানা দেওয়ার পর এখন ধর্মীয় প্রতিষ্ঠানে ভিতরে কৌশলে প্রবেশ করে চুরি করে নিয়ে যাচ্ছে মূলবান জিনিসপত্র। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো জানান, গত ১ মাস পূর্বে অজ্ঞাত চোরের দল একই মসজিদ থেকে দানবাক্স চুরি করে নিয়ে যায়। চোরের উপদ্রুপ থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজ গোলাম মোস্তফা জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট