1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন মামলায় ৫ পলাতক আসামি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে বিভিন্ন মামলায় ৫ পলাতক আসামি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে দ্রুত বিচার আইন মামলার পলাতক আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বন্দর রুপালী আবাসিক এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবু সাইদ (২০) বন্দর সোনাচরা এলাকার মৃত আব্দুস সদা মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাহিম () বন্দর পিচকামতালস্থ গকুলদাসের বাগ এলাকার মোবারক ভান্ডারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল (২৮) গকুলদাসেরবাগ এলাকার মৃত জাকির হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মতিন (৩০) বন্দর কলাবাড়ি এলাকার আবুল হোসেন মোল্লা মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাগর (৩৫)। এর আগে গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এএসআই সুলতান,এএসআই মনিরুজ্জামান ও এএসআই জাহিদসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট