1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আকিজ সিমেন্ট ফ্যাক্টরীতে চুরি আটক ৩-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে আকিজ সিমেন্ট ফ্যাক্টরীতে চুরি আটক ৩-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে আকিজ সিমেন্ট ফ্যাক্টরী ক্যাবল চুরি করে পালানোর সময় চোরাইকৃত বিভিন্ন মালামালসহ ৩ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে উল্লেখিত প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীরা। আটককৃত চোরেরা হলো বন্দর থানার ২৩ নং ওয়াডের একরামপুর ইস্পাহানী এলাকার আক্তার মিয়ার ছেলে ইমরান (১৯) একই এলাকার মৃত সিরাজুল মিয়ার ছেলে সোহাগ (১৮) ও আসলাম মিয়ার ছেলে শাওন (১৮)।
পুলিশ আটককৃত ৩ চোরের কাছ থেকে ৭৫ আরএম ক্যাবল যাহার একটি দৈর্ঘ্য (ক) ৪ ফুট ও অপরটি দৈর্ঘ্য (খ) ৩৭ ফুট সর্বমোট ওজন ২৬ কেজি বিভিন্ন প্রকার ক্যাবল উদ্ধার করতে সক্ষম হয়। যার প্রতি কেজির মূল্য ১৫’শ টাকা সর্বমোট ৩৯ হাজার টাকা ।
এ ব্যাপারে আকিজ সিমেন্ট ফ্যাক্টরী নিরাপত্তা প্রহরী রতন বর্মন বাদী হয়ে বৃহস্পিতবার (২১ ডিসেম্বর) সকালে আটককৃত ৩ চোরের বিরুেদ্ধ সংশ্লিস্ট থানায় একটি চুরি মামলা দায়ের করে। যার মামলা নং – ১৭(১২)২৩ ধারা- ৩৮০/৪৫৭/ ৪১১/ পেনাল কোড – ১৮৬০। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৩টায় বন্দর থানার কদম রসুলস্থ আকিজ সিমেন্ট ফ্যাক্টরী এমসিসি আর ল্যাব ভবনের নীচে এ চুরি ঘটনাটি ঘটে। পুলিশ গ্রেপ্তারকৃত ৩ চোরকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালেত প্রেরন করেছে। মামলার বাদী নিরাপত্তা প্রহরীরতন বর্মন গণমাধ্যমকে জানায়, আটকৃত চোরের দল কৌশলে ফ্যাক্টরীতে প্রবেশ করে উল্লেখিত মালামার চুরি করে পালানোর সময় তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট