1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমাদের ৫৪ জন মানুষকে এই পর্যন্ত নিজের হাতে দাফন করতে হয়েছে কই আমরা তো প্রতিশোধ নেই নাই-শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আমাদের ৫৪ জন মানুষকে এই পর্যন্ত নিজের হাতে দাফন করতে হয়েছে কই আমরা তো প্রতিশোধ নেই নাই-শামীম ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ:নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, আমাকে মন্ত্রী হইতে বলা হইসে, আমি হইনি। আমি মানুষকে ভালোবাসি, আমার বাবা-মায়ের কাছ থেকে আমি এটাই শিখেছি। এই ফতুল্লা অঞ্চলে ১২-১৫ হাজার কোটি টাকার কাজ আমরা করে ফেলেছি। আমরা প্রাইমারী স্কুল করেছি ১২৫কোটি টাকার উপরে, হাই স্কুল করেছি ২০০শ কোটি টাকার উপরে। পাগলের মতো কাজ করেছি, কারণ আল্লাহকে খুশি করাতে চাই।
মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) বিকেল থেকে রাত পযর্ন্ত কাশীপুর ইউনিয়নের ১, ৪, ৫,৬,৭নং ওয়ার্ডের স্থানীয়দের নিয়ে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, মানুষকে পুড়িয়ে হত্যা করার নাম কি রাজনীতি? কেন রে ভাই। আল্লাহর কাছে কি জবাব দিবেন না। আমাদের ৫৪ জন মানুষকে এই পর্যন্ত নিজের হাত দিয়ে দাফন করতে হয়েছে। কই, আমরা তো প্রতিশোধ নেই নাই । আমার ভাই সেলিম ওসমান, তখন সে রাজনীতি করতো না। তার ফ্যাক্টরির ভিতরে ঢুকে ৩শতাধীক গরুর দুধের বান কেটে দেওয়া হলো। ভাইকে গ্রেফতার করা হলো। ১৫ মিনিটের মধ্যে যদি মনে করি ওদের নাই করে দিবো, পুলিশ-প্রশাসন ওদের পক্ষে থাকবে; তার পরেও কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমি এটা করবো না।
তিনি বলেন, আমরা ৮০ ভাগ কাজ শেষে করেছি, আমি বাকি কাজ গুলো শেষ করতে চাই। আমি এখন চাচ্ছি,
নারায়ণগঞ্জের মানুষের যাতে আর ঢাকায় যেতে না হয়। আমাদের নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, আইটি ভবন, মেট্রোরেল হবে। আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। আর একটা কাজ করতে চাই নারায়ণগঞ্জ থেকে মাদক,সন্ত্রাস, ইভটিজিং চাদাবাজী বন্ধ করতে চাই এজন্য সাধারণ মানুষ এর সাহজ্য চাই,কারন আমার একার পক্ষে এ কাজ করা সম্ভব হবে না। আপনারা শুধু শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি আবারও প্রধানম্ত্রী হবেন ইনশাআল্লাহ।
নির্বাচনী উঠান বৈঠক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্ল্যা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী। বক্তব্য রাখেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী
সাধারণ সম্পাদক মোঃ সাত্তার মিয়া, হাজী মোহাম্মদ শ্যামল, মমিনুল ইসলাম সহ প্রমূখ।
তিনি আরও বলেন, আপনি কি মনে করেন, আওয়ামী লীগের সব ভালো লোক? না। এদলেও খারাপ লোক আছে। অন্য দলে সব খারাপ লোক? নো। সেখানেও ভালো লোক আছে। আমার জীবনের শেষ বয়স চলছে। প্রতিদিন আমার কেন জানি মনে হয়, আমি আর বাচঁবো না। স্হানীয় জনগন কে ভোট কেন্দ্রে এসে যাকে মনে চায় ভোট দেওয়ার আহবান জানান।
এছারাও আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, আওয়ামীলীগ নেতা মোঃ মমিন সিকদার, মোঃ দুলাল হোসেন, মোঃ খোকা মিয়া, সহ প্রচার সম্পাদক রেহান শরিফ বিন্দু, নাজমুল হাসান সাজন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট