1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১ কর্তৃক ট্রাক যোগে গাঁজা পরিবহণকালে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

র‌্যাব-১১ কর্তৃক ট্রাক যোগে গাঁজা পরিবহণকালে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন জাংগাল ট্রাক স্ট্যান্ডের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর র‌্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে রেজিঃ চট্ট মেট্রো-ট ১১-৯২২৯ ট্রাকে করে একটি বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা পরিবহণকালে তাদেরকে হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো; ১। মোঃ জসিম উদ্দিন (৪০), ট্রাকের ড্রাইভার, পিতা-মফিজল ইসলাম, মাতা-ফিরুজা আক্তার, সাং-ডুবাইচর, শাহদিলের বাগ, পোঃ কাবিলা বাজার, থানা-বুডিচং ও ২। আবু মুসা (৪৫), ট্রাকের হেলপার, পিতা-মৃত ওয়াছ মিয়া, সাং-দোতলা, ইউনিয়ন-মাধাইয়া, থানা-চান্দিনা, উভয় জেলা-কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে জব্দকৃত গাড়ীটি ব্যবহার করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলা হতে ঢাকা ও নারায়ণগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট