বন্দর প্রতিনিধিঃ বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গত ৪ দিন ধরে আশা সরকার (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেক খোজাখুজি করে নিখোঁজ কিশোরী কোন হদিস না পেয়ে এ ঘটনায় নিখোঁজের পিতা বাদী হয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্টি করেন। নিখোঁজ কিশোরী আশা সরকার সুদূর হবিগঞ্জ জেলার আজমিরী থানার পাহাড়পুর এলাকার বিশ্বজিৎ সরকারের মেয়ে। নিখোঁজ কিশোরী পরিবার দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার কেওঢালাস্থ মধু মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। এর আগে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকা থেকে বের হয়ে ওই কিশোরী নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত