1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মিশুকসহ চালক জাকির নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে মিশুকসহ চালক জাকির নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ জীবিকার তাগিদে পিতার মিশুক নিয়ে কাজের উদ্দেশ্য বের হয়ে জাকির হোসেন (১৯) নামে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে নিখোঁজের পিতা আলম বাদশা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডিনং- ৩৫৬ তাং ৭-১২-২৩ইং। নিখোঁজ জাকির হোসেন লালমনিরহাট জেলার আদিতমারী থানার দিগলটারি এলাকার দিনমজুর আলম বাদশা মিয়ার ছেলে। নিখোঁজ যুবক জাকির হোসেন ও তার পরিবার দীর্ঘদিন ধরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে গত বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় উল্লেখিত এলাকা থেকে মিশুক নিয়ে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। জিডি পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। জানা গেছে, গত বুধবার বিকেল ৫টায় জাকির হোসেন নামে এক যুবক জীবিকার তাগিদে তার পিতার মিশুক নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার ব্যবহারকৃত ০১৭৭২০৫০৮৬৬ ও ০১৯৬১৭১১০৩৭ নাম্বার মোবাইল ফোন দুইটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ যুবকের কোন হদিস পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট