1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ পারভেজ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে ইয়াবাসহ পারভেজ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নূরজ্জামান ওরফে পারভেজ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পারভেজ বন্দর থানার ২৪ নং ওয়াডের আমিরাবাদ এলাকার সিরাজ মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) রাত ১১ টায় ১০ মিনিটে বন্দর থানার আমিরাবাদ মোড়স্থ জৈনক হালিম মিয়ার দ্বিতীয় তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই মোহাম্মদ ফয়েজ হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ৫(১২)২৩। থানা সূত্রে জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ী নূরজ্জামান ওরফে পারভেজ দীর্ঘ দিন ধরে বন্দরে আমিরাবাদ, বক্তারকান্দী, দেউলীসহ বিভিন্নধরনের এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। থানার উপ- পরিদর্শক ফয়েজ হোসেনসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট