বন্দর প্রতনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড: জাসমীন আহামেদ এর খরিদকৃত সম্পত্তি মাটি কেটে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধানের বিরুেদ্ধ। এ ব্যাপারে কোন প্রতিকার না পেয়ে ভূক্তভোগী খরিদ সম্পত্তির মালিক এড: জাসমিন আহাম্মেদ বাদী হয়ে রোববার (৩ ডিসেম্বর) রাতে উল্লেখিত চেয়ারম্যানের বিরুেদ্ধ বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগের বাদিনী এড: জাসমিন আহমেদ উল্লেখিত সম্পত্তী ক্রয়সূত্রে মালিক হয়ে নিজ নামে নামজরী ও জমাভাগ করিয়া সরকারি খাজনাদি পরিশোধ করিয়া ৩ লাখ টাকার মাটি ভরাট করিয়া চারদিকে প্রায় ১০ ফুট পাড় ভড়াট করিয়া বিভিন্ন ফলফলাদি গাছ রোপন করিয়া ভোগ দখল করে আসছে। এদিকে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান ও জৈনক কন্ট্রাকটরসহ একটি চক্র দীর্ঘ দিন ধরে উক্ত জায়গা বেআইনী ভাবে আত্মসাত করার পাঁয়তারা চালাচ্ছে। এর জের ধরে গত কদিন ধরে কোন রুপ নোটিশ প্রদান না করে রাতের অন্ধকারে ভেকু দিয়া ভরাটকৃত ১০ ফুট পাড়ের সহিত জায়গা হতে মাটি কেটে ভরাট করে আকাবাকা তিন কোনা রাস্তা তৈরি করে। প্রকাশ থাকে যে, উক্ত রাস্তাটি তাহার নিজ স্কুল সংলগ্ন হইতে আরাম্ব করে তাহার পেট্রোল পাম্পের জায়গা বাঁচানোর জন্য দুই পাশের মালিকদের নিকট হইতে কোন জায়গা না নিয়া একক ভাবে এড: জাসমিন আহাম্মেদের জমির দক্ষিণ - পশ্চিম পাশ দিয়ে কোনাকুনি ভাবে সম্পর্ন ১৪ ফুট জায়গা দখল করে রাস্তা তৈরি করে। যা অনুমান প্রায় ১০ শতাংশ হবে। যার বর্তমান মূল ৫০ লাখ টাকা। এ ঘটনায় ভূক্তভোগী বিষয়টি অবগত হয়ে রোববার (৩ ডিসেম্বর) উল্লেখিত চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন যা পারেন করেন বলে নানা ভাবে হুমকি প্রদান করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত