1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অগ্নিদগ্ধের ৭ দিন পর হুমায়নের মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে অগ্নিদগ্ধের ৭ দিন পর হুমায়নের মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে চুরির প্রস্তুতি কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় অবশেষে অগ্নিদগ্ধ হুমায়ুন (২৮) নামে এক যুবক মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। গত শনিবার (২ ডিসেম্বর) রাতে পৌনে ১০ টায় ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতুবরনকারি হুমায়ন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (২৫ নভেম্বর) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুরস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় রড চুরি করার সময় এ ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে ঢাকা শাহবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
উল্লেখ , গত শনিবার রাত সাড়ে ১১টায় সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে হুমায়ন ও সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে মুন্নাসহ অজ্ঞাত নামা চোরের দল চুরি করার উদ্দেশ্যে হাজীপুস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসা কৌশলে প্রবেশ করে। পরে চোরের দল মাদ্রাসার ছাদে উঠে লোহার রড চুরি করার সময় অসাবধানতা বসত ১১ হাজার ভোল্টের তারের সাথে বিদুৎত পৃষ্ট হয়ে হুমায়ন মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট