1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যুবতী ধর্ষনের মামলায় ধর্ষকের ভাই ও ভাবি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে যুবতী ধর্ষনের মামলায় ধর্ষকের ভাই ও ভাবি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১৮ বছরের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের পর গর্ভপাত ঘটানোর মামলায় ধর্ষকের বড় ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানি এলাকার কাউছার মিয়ার ভাড়াটিয়া মৃত ইব্রাহিম সরদারের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী কামরুন নাহার (২৬)। গ্রেফতারকৃতদের শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৮ নভেম্বর রাত ৮টায় বন্দর থানার ইস্পাহানী এলাকাস্থ কাউছার মিয়ার ভাড়াটিয়া ঘরে ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী ধর্ষিতা যুবতী বাদী হয়ে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ধর্ষক আক্তার হোসেন, বড় বোন ফাতেমা বেগম, বড় ভাই আনোয়ার হোসেন ও তার স্ত্রী কামরুন নাহারকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। যার মামলা নং৩২(১১)২৩।
মামলার তদন্তকারি কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ হোসেন জানান, মামলা দায়েরের ওই রাতে মামলার ৩নং ও ৪নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার প্রধান আসামী ধর্ষক আক্তার হোসেনকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট