বন্দর প্রতিনিধিঃ বাসা থেকে বের হয়ে প্রতিমা (১৩) নামে এক কিশোরী গত ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে নিখোঁজ কিশোরী পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ১২৩৩ তাং- ৩০-১১-২৩। নিখোঁজ কিশোরী প্রতিমা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার লিটন মিয়ার মেয়ে। এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকা থেকে ওই নিখোঁজের ঘটনাটি ঘটে।পুলিশ জিডি পেয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত