বন্দর প্রতিনিধিঃ বন্দরে একটি সরকারি ডকইয়ার্ডে চুরি করার সময় তাপস (২৮) নামে এক চিহৃিত চোরকে আটক করেছে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নৈশ্য প্রহরীরা। ওই সময় চোরের দল সিকিউরিটি গার্ডদের উপস্থিতি টের পেয়ে প্রান রক্ষা কৌশলে পালিয়ে যায় । আটককৃত চোর তাপস বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার ছেলে সুভাষের ছেলে। গত বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টায় বন্দর থানার সোনাকান্দাস্থ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস লিমিটেডে এ চুরি ঘটনাটি ঘটে। পরে নৈশ্যপ্রহরীরা আটককৃত চোরের তথ্যমতে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে বন্দর থানার মাহমুদনগরস্থ সোহাগের ভাঙ্গারী দোকানে তল্লাশী চালিয়ে ৪০ কেজি লোহার গরদা উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে উল্লেখিত প্রতিষ্ঠানের নৈশ্যপ্রহরী গণমাধ্যমকে জানায়, গত বুধবার রাত ৮ টায় বন্দর থানার মাহমুদনগর এলাকার সুভাষের ছেলে চিহ্নিত চোর তাপস ও সোনাকান্দা পানির টাংকি এলাকার অপর চোর ইমরান এবং সোনাকান্দা তেঁতুলতলার এলাকা জনিসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন চোর কৌশলে ডকইয়ার্ডে প্রবেশ করে। পরে চোরের দল ডকইয়ার্ডে থেকে লোহার গড়দাসহ বিভিন্ন মালামাল চুরি করার সময় তাপস নামে এক চোরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় । ওই সময় চোরের দল নৈশ্যপ্রহরী উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত চোরের তথ্য ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মহামুদনগর এলাকা থেকে চোরাইকৃত মালামাল উদ্ধারের পর মুচলেকা মাধ্যমে আটককৃত চোরকে ছেড়ে দেওয়া হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত