বন্দর প্রতিনিধিঃ বন্দরে চুরি প্রস্তুতি কালে ১১ হাজার ভোল্টের তারের সাথে বিদুৎপৃষ্ট হয়ে হুমায়ন (২৮) নামে চোর মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় স্থানীয় জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে মুন্না (২৮) নামে অপর এক চোর। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নিদগ্ধ অবস্থায় আহত চোরকে উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে প্রেরণ করে। অগ্নিদগ্ধ চোর হুমায়ন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে। পলাতক চোর মুন্না একই ওয়ার্ডের সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে। রোববার (২৬ নভেম্বর) রাত ১টায় বন্দর উপজেলার হাজীপুরস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় এ চুরি ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১১টায় উল্লেখিত ২ চোর চুরি করার উদ্দেশ্যে হাজীপুস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসা কৌশলে প্রবেশ করে। পরে চোরের দল মাদ্রাসার ছাদে উঠে লোহার রড চুরি করার সময় অসাবধানতা বসত ১১ হাজার ভোল্টের তারের সাথে বিদুৎত পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত চোর হুমায়নের অবস্থা আশংকা জনক বলে আহতের পরিবার সূত্রে জানা গেছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত