1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের বিবিজোড়া এলাকায় কিশোর গ্যাংয়ের নতুন আতঙ্কের নাম ইকবাল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরের বিবিজোড়া এলাকায় কিশোর গ্যাংয়ের নতুন আতঙ্কের নাম ইকবাল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরের বিবিজোড়া এলাকায় কিশোর গ্যাংয়ের নতুন আতঙ্কের এক নাম ইকবাল। এখন গ্রামে সবখানেই বেড়েছে কিশোর গ্যাংয়ের আদিত্য। নিজের আধিপত্য ধরে রাখতে সংঘর্ষে জরিয়ে পড়েন ইকবাল গ্যাং। এসব ঘটনায় অভিযোগ হলেও রাজনৈতিক ছত্রছায়ার কারণে এ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় বিচার পাচ্ছে না ভুক্তভোগীরা। ফলে দিনদিন বেড়ে চলছে অপরাধ।
এছাড়াও ১৭ নভেম্বর রাতে বন্দরে বিবিজোড়া পূর্বপাড়া এলাকায় কাজী মাসুম স্টোর নামের এক বিকাশ ও মুদি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে এবং দুই ব্যক্তিকেই কিশোর গ্যাংদের অত্যাচারে শিকার হতে হয়েছে। কিন্তু থানায় অভিযোগ করেও পায়নি কোন ফল। শুধু বিকাশ দোকানি নয় এরকম কিশোর গ্যাংয়ের অত্যচারের বলি একই এলাকার অনেকে। রীতিমতো করছে চাঁদা দাবি, অস্বীকার করলে হতে হয় অত্যাচারের শিকার।
এদিকে, হামলার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আহতদের নামেও থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। যার ফলে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে হচ্ছে।
স্থানীয়দের দাবি দ্রুত যদি কিশোর গ্যাং সদস্যদের প্রতিহিত না করতে পারলে আতঙ্কের ভিতরে দিন কাটতে হয় পুরো এলাকা জুড়ে। তাই প্রশাসনের কাছে জোর দাবি এই কিশোর গ্যাংয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট