1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তফসিল ঘোষণায় কাশীপুর ইউপি আ'লীগের আনন্দ মিছিল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

তফসিল ঘোষণায় কাশীপুর ইউপি আ’লীগের আনন্দ মিছিল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী নৌকার সমর্থনে আনন্দ মিছিল বের হয় এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকার সমর্থনে আনন্দ মিছিল বের করা হয়। এতে শত শত নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কাশীপুর ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনরায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিরোধ মঞ্চে এসে সমাপ্তি করে।
কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন’র সার্বিক পরিচালনায় এসময় নৌকার সমর্থনে অনুষ্ঠিত মিছিলটিতে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমেন সিকদার, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, সদস্য দুলাল হোসেন, যুবলীগ নেতা মুন্না আহমেদ ও ছাত্রলীগ নেতা মোঃ কবীর সহ অসংখ্য নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ভোটারদের আহবান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে বিজয় নিশ্চিত করার আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট