1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে রেলের জমি বুঝিয়ে দিতে এসে অবরুদ্ধ হলো রেলওয়ের কর্মকর্তার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে রেলের জমি বুঝিয়ে দিতে এসে অবরুদ্ধ হলো রেলওয়ের কর্মকর্তার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে রেলওয়ের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ লীজ প্রাপ্তদের জমি বুঝিয়ে দিতে এসে অবৈধ দখলদার কতর্ৃক রেলওয়ের কর্মকর্তারা অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় লীজপ্রাপ্ত ব্যক্তি হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ওই সময় অবৈধ দখলদারে অনৈতিক কর্মকান্ডে অসহায় হয়ে পড়েছিল জিআরপি পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মকর্তারা মুক্ত হয়ে ঢাকা চলে যান। ঢাকা কমলাপুর থেকে আসা সার্ভেয়ার মাকসুদুর রহমান ও কানুনগো রুহুল আমিন মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ বাস স্ট্যান্ডে এসে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলে। ওই সময় ৫০/৬০ জন অবৈধ দখলদার তাৎক্ষনিক ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের অবরুদ্ধ করে ফেলে। ওই সময় জমির লীজপ্রাপ্ত সোহেল মিয়ার তার কাগজ দেখালে অবৈধ দখলদারদের লোকেরা তার উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। পরে রেলওয়ে কর্মকর্তারা অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বৈধ লীজপ্রাপ্তকে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হয়ে চলে যান। লীজপ্রাপ্ত গণপিটুনির শিকার হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাজির হোসেন, জাহিদ, শাহজালাল মোল্লা, গিয়াস উদ্দিন, তাজুুল ইসলাম ও টিটুসহ অজ্ঞাত ৫/৬জনকে অভিযুক্ত করা হয় বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট