1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ফুলহরে গাড়ী ভাংচুর মামলায় ছাত্রদল নেতা আশিক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে ফুলহরে গাড়ী ভাংচুর মামলায় ছাত্রদল নেতা আশিক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক আশিকুল ইসলাম আসিক (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ছাত্রনেতা আশিকুল ইসলাম আসিক বন্দর থানার ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার মোঃ আক্তার হোসেন মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৩(১০)২৩ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত সোমবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক ফয়েজ হোসেন বাদী হয়ে গত (৩০ অক্টোবর) বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরন ও সাধারন সম্পাদক বরিশাইল্ল্যা লিটনসহ ৩১ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা রুজু করেন। উল্লেখ্য, বিএনপি ডাকা হরতাল সমর্থনে বন্দর উপজেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপি নেতৃবৃন্দ গত (২৯ অক্টোবর) হরতাল চলাকালে বন্দর উপজেলা মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করে ককটেল বিস্ফোরন ঘটিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরনের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট