1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পিকআপভ্যানে অগ্নিসংযোগের মামলায় বিএনপি ২ কর্মী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে পিকআপভ্যানে অগ্নিসংযোগের মামলায় বিএনপি ২ কর্মী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর স্ট্রীল মিলের সামনে ২টি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় বিএনপি ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ১(১১)২৩ মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত বিএনপি কর্মীরা হলো গাজীপুর জেলার কালিগঞ্জ থানার জাঙ্গালিয়া এলাকার মৃত সাফাজ উদ্দিন মিয়ার ছেলে রাসেল (৪১) ও বন্দর থানার নেহাল সরদারের বাগ এলাকার হাজী বাবুল মিয়ার ছেলে রুবেল (৩০)। গত রোববার (১২ নভেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এর আগে গত (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক আলী ইসলাম বাদী হয়ে জেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। উল্লেখ্য, বিএনপি ডাকা অবরোধ সমর্থনে জেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারন সম্পাদক খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ গত (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে বন্দর ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দর স্ট্রিল মিল সংলগ্ন এলাকায় দুটি পিকআপ ভ্যানের অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। রাস্তা অবরোধ ও পিকআপ গাড়ীতে অগ্নিসংযোগের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার এড়ানোর জন্য কৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১/ ৪ টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ যাহাতে লাল কচটেপ দিয়ে মোড়ানো, ২/ টায়া্র পুড়ানো অংশ বিশেষ।৩/ ১০ টকরা ভাঙ্গা গ্লাস, (যাহা আসামীরা চলন্ত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের অংশ বিশেষ জব্দ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট