1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় মধ্যরাতে আল্লাহ ভরসা বাসে আগুন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় এবার ‘আল্লাহ ভরসা’ নামের পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, পার্কিং করা অবস্থায় আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ল ১৪-১৬৮৬) কে বা কারা আগুন দিয়েছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে। বাসটি আগুনে পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।
আগে, রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জে গোদনাইল ইউনিয়নের দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে নাফ পরিবহনের একটি বাস আগুনে পুড়ে যায়। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী ইপিজেড স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট