1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতার কভার্ডভ্যানে দূবৃর্ত্বের অগ্নিসংযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে স্বেচ্ছাসেবকলীগ নেতার কভার্ডভ্যানে দূবৃর্ত্বের অগ্নিসংযোগ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিএনপির ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে বন্দরের ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল আমিনের মালিকানাধীন একটি কভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বন্দর থানার ২৭নং  ওয়ার্ডের হরিপুরস্থ বঙ্গশাসন এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। প্রতক্ষদর্শী ও স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করে। প্রতক্ষদর্শী সুত্রে জানা যায়,বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে বন্দরের ২৭নং ওয়ার্ড হরিপুরস্থ বঙ্গশাসন এলাকায় ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল আমিনের মালিকানাধীন (ঢাকা মেট্রো- ন ১৩-১৩০৩) নাম্বারের একটি কভাডভ্যানে অগ্নিসংযোগ পালিয়ে যায় দূবর্ৃত্তরা। দূবর্ৃত্ত কর্তৃক আগ্নিসংযোগের ঘটনায় উক্ত এলাকায় আতং ছড়িয়ে পরে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে কভারভ্যানের মালিক ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আল আমিন জানায়,বিএনপির অবরোধকারীরাই রাতের অন্ধকারে চোরাগোপ্তা হামলার অংশ হিসেবে আমার গাড়িতে আগুন দিয়েছে। এ বিষয়ে আমি প্রশসনের আরো সতর্ক হওয়ার অনুরোধ করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট