1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :

রুপগঞ্জের মাদক ব্যাবসায়ী ইকবাল বন্দরে ইয়াবাসহ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১ হাজার ৯’শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুপগঞ্জের মাদক কারবারি ইকবাল হোসেন (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিকে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার ( ৭ নভেম্বর) ভোর পৌনে ৫টায় বন্দর উপজেলার মদনপুরস্থ সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে উল্লেখিত ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি ইকবাল হোসেন বরিশাল জেলার সদর (কোতায়ালী) থানার কাওয়ারচর এলাকার মকবুল মিয়ার ছেলে। বর্তমানে সে রুপগঞ্জ উপজেলার গাউছিয়াস্থ আমলাব এলাকার জনৈক হাজী সুমন এর বাসায় বসবাস করে আসছিল। ইয়াবা উদ্ধারের ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(১১)২৩। জানাগেছে, বন্দর থানার এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স বন্দর থানার জিডিনং -২১৫ মূলে মদনপুর টু বস্তল এলাকায় মোবাইল -৪২ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মদনপুর সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি উধ্বর্তন কতর্ৃপক্ষকে অবগত করে সত্যতা যাচাই লক্ষে দ্রুত ঘটনাস্থলে এসে একটি কফি রংএর কলেজ ব্যাগে তল্লাশী চালিয়ে উক্ত ব্যাগে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো ৫টি পোটলা মধ্যে রক্ষিত ১ হাজার ৯’শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট