1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

জোর জোর যার মুল্লুক তার বন্দরে ভুমিদৎসুরা বেপরোয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে ভূমিদৎসুরা বেপরোয়া হয়ে উঠেছে। সংগবদ্ধ ভ্থমিদৎসু চক্র পেশি শক্তি ব্যবহার করে ও জাল দলিল সৃজন মাধ্যমে ভূমি প্রকৃত মালিকদের নানা ভাবে হয়রানি ও ভয় ভিতি প্রদর্শনসহ অর্থ দাবি করার অভিযোগ রয়েছে। এ ছাড়াও ভ্থমিদৎসুরা একজনের কাছ থেকে ওয়ারিশ কিনে অপর ওয়ারিশগনের জায়গা দখলে নেওয়ার অভিযোগ রয়েছে অহরহ। এর ধারাবাহিকতায় মদনগঞ্জ এমএন ঘোষাল রোড এলাকার মৃত মনির হোসেনের ওয়ারিশ আরমানের পৈত্রিক সম্পত্তী জোর পূর্বক ভাবে মাটি কেটে বাড়ি নিমার্নের অভিযোগ পাওয়া গেছে ভূমিদৎসু রফিকুল, মঞ্জুর ও আফিকগং এর বিরুদ্ধে। এ ব্যাপারে ভূক্তভোগী আরমান মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বন্দর থানাধীন মাধবপাশা মৌজাস্থিত এসএ ৬৪৮,৬৪৯ এবং আরএস ১০৭২ ,১০৭৩ দাগ হইতে ৩৩ শতাংশ এজমালি সম্পত্তী মধ্যে আরমানের পিতা মৃত মনির হোসেন মিয়া ৪.৭০ শতাংশ ও ফুপু সাহার বানু ২.৩৫ শতাংশ জমি মালিক হয়। ৭ বছর পূর্বে আরমান মিয়ার তিন ফুফু মৃত সাহেরা বেগম, মৃত মাহেলা বেগম ও মৃত আলেহা বেগম উল্লেখিত ৩৩ শতাংশ জমি মধ্যে তাদের সমান অংশ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মৃত সায়েব আলী মিয়ার ৪ ছেলে রফিকুল ইসলাম, মঞ্জুর রহমান, আফিক মিয়া ও মজিবর রহমান তোতা নিকট বিক্রি করে দেয়। পরে উল্লেখিত বিবাদীগন পেশি শক্তি ব্যবহার করে আরমানের পৈত্রিক জমি কেটে বাড়ি নিমার্নে করে। এ ঘটনায় নিরিহ আরমান মাটি কাটা বিষয়ে প্রতিবাদ করলে ওই সময় উল্লেখিত ভ্থমিদৎসুরা ক্ষিপ্ত হয়ে গালাগালি করে প্রাননাশের হুমকি প্রদান করে। বর্তমানে ভ্থমিদৎসুদের হুমকি দামকি কারনে অভিযোগের বাদীসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট