1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দরে দাদনের টাকা না পেয়ে পিকআপ চালক মতিয়ারকে নির্যাতনের পর হত্যা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে দাদনের পাওনা টাকা আদায়ের নামে এক পিকআপ চালককে ৪ দিন আটক রেখে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে। শনিবার ( ৪ নভেম্বর) সকালে ধামগড় ফাঁড়ি পুলিশ নিহত পিকআপ চালকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ কলাবাগ এলাকায় এ র্নিমম ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম মতিয়ার (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার  গুবিনাথপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। নিহতের বড় ভাই লাভলু মিয়া জানান, বন্দর উপজেলার মদনপুর ইউপির দেওয়ানবাগ কলাবাগ গ্রামের শাহিন খন্দকারের কাছ ৪০ হাজার টাকা দাদন নিয়ে  তার পিকআপ গাড়ী চালাতেন মতিয়ার। দাদনের টাকা আদায় করতে গত মঙ্গলবার রাতে পিকআপ মালিক শাহিন তাকে তার বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায়। মালিক পক্ষের নির্যাতনে পিকআপ চালক মতিয়ার শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে  স্থানীয় একটি  হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু বলে  ঘোষণা করেন।  খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই তহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ  নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে প্রেরন করেন। 
এসআই তহিদুল ইসলাম জানান, আটক রেখে নির্যাতনে একজন মারা গেছে। এখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের  মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট