1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

মহাসমাবেশ থেকে যে কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। আজ শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশে এ ঘোষণা দেন দলটির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
,,,,,,কর্মসূচিগুলো হলো—
২০২৩ সালের ১০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে এবং যত নিবন্ধিত দল আছে এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ঃ বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপিসহ সব ওলামায়ে কেরামদের মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।
ঃ সরকার এসব দাবি মেনে না নিলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঃ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষে বিএনপিসহ বিরোধী দলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছে। পরে, আন্দোলনে নিহত হওয়া সবার জন্য দোয়া করেন তিনি।
ঃ সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ, উপদেষ্টা মাওলানা আব্দুল আউয়াল (পীর সাহেব খুলনা), প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, উপদেষ্টা মুফতি এসহাক মো. আবুল খায়ের এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আমিনুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট