1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

বন্দরে সাংবাদিক ইমরান মৃধার বাড়িতে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সাংবাদিক ইমরান মৃধার বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার ( ৩১ অক্টোবর) দিবাগত রাতে বন্দর উপজেলার বাগবাড়ী এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। অঞ্জাতনামা চোরের দল সাংবাদিকের ঘরে প্রবেশ করে ২ টি এনড্রেয়েট মোবাইল, ১ টি বাটন মোবাইল ও ১টি মানিব্যাগ চুরি করে পালিয়ে যায়। । জানাগেছে,  বন্দর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের বাগবাড়ি এলাকাটি বর্তমানে নানা অপরাধের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। বর্তমানে বাগবাড়ি বাসস্ট্যান্ড- কুশিয়ারা নতুন সংযোগ সড়কটি অপরাধীদের নিরাপদ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এমন কোন হীন কাজ নেই যে এ  সংযোগ সড়কটির মধ্যে হয় না। চুরি, ছিনতাই, মারামারি,  একাধিক মাদক সম্রাটদের অবস্থান,  মাদক ব্যবসাসহ সকল কিছু করার একটি নিরাপদ স্থান। প্রতি রাতে সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত বহিরাগত লোকদের আনাগোনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। থানা পুলিশের একাধিক টিম টহল দিলেও কোনভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না উল্লেখিত এলাকাটি।  পুলিশের গাড়ী দেখলে অপরাধীরা ছটকে পরে। সে সাথে পুলিশ চলে গেলে পুনরায় তাদের নিজ গন্তব্যে তারা ফিরে আসে।
এ ব্যাপারে বন্দর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভ্থক্তভোগীসহ সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট