1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :

না.গঞ্জে পুলিশের রাতভর অভিযানে বিএনপির ৪৫ নেতাকর্মী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জে পুলিশ ও ডিবির রাতভর অভিযানে বিএনপির ৪৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
তবে বিএনপি নেতাদের দাবী, ২৮ তারিখের সমাবেশে বাধা দেওয়ার জন্য পুলিশ নেতাকর্মীকে গ্রেফতার করছে। এ পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির শতাধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে বিএনপির একাধীক নেতা জানান। গ্রেফতারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন,মোট ৪৫জনকে গ্রেফতার করা হয়েছে। পুরোনো মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।
এদিকে, জেলা জুড়ে পুলিশের ৫টি চেক পোস্ট বসানো হয়েছে বলে জানান জেলা পুলিশের এই উর্ধতণ কর্মকর্তা। তবে চেক পয়েন্টগুলোতে এখন পর্যন্ত কোনো গ্রেফতার বা আটকের খবর পাওয়া যায়নি। ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ করার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট