1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রনোদনা কর্মসূচীর আওতায় বন্দরে কৃষকদের মাঝে উপকরন বিতরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বন্দরে প্রনোদনা কর্মসূচীর আওতায় বন্দরে কৃষকদের মাঝে উপকরন বিতরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১১২৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় বন্দর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহামুদুল হক বলেন, আমাদের দেশে ভূট্টা চাষের ব্যাপক চাহিদা রয়েছে। আমি কৃষি অফিসারকে অনুরোধ জানাব বন্দরে চাষীরা যেনো ভূট্টা চাষে করে। বৃটিশ আমল থেকে বন্দর শিল্প এলাকা হিসেবে পরিচিত। বন্দরে স্বচ্ছল পরিবার গুলো তাদের বাড়ী ছাদে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিয়াজের ফলন করে বেশ লাভবান হতে পারেন। বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে উপকরন বিতরণ কালে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীরীগ নেত্রী সালিমা হোসেন শান্তা প্রমুখ। উপকরন বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি কর্মকতার্ তাসলিমা আক্তার, উপজেলা পরিষদের সমবায় অফিসার ফয়সাল কবীরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতার্ ও কৃষকগন। পরে প্রধান অতিথি বন্দর উপজেলার ৬৭০ জন কৃষকের মাঝে ১ কেঁজী করে সরিষা বীজ, ১ কেঁজী পিয়াজের বীজ ও ১০ কেজী করে সার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট