1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র জিসান জখম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র জিসান জখম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসী হামলায় জিসান (১৬) নামে এক কলেজ ছাত্র রক্তাক্ত জখম হয়েছে।। স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় আহত কলেজ ছাত্রের মা রিনা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে দুই হামলাকারি নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত কলেজ ছাত্র জিসান বন্দর উপজেলার তিনগাও এলাকার মৃত মোবারক হোসেন মিয়ার ছেলে ও কদম রসুল বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। এর আগে সোমবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১টায় বন্দর উপজেলার তিনগাও এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত কলেজ ছাত্রের মা রিনা বেগম গনমাধ্যমকে জানান, গত ৭ দিন পূর্বে আমার ছেলে জিসানের সাথে একই এলাকার আফজাল হোসেনের দুই ছেলে অপু ও ইপু সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সোমবার বেলা পৌনে ১১টায় উল্লেখিত সন্ত্রাসী দুই সহোদরসহ অজ্ঞাত নামা ৩/৪ জন পূর্ব পরিকল্পিত ভাবে এসএস পাইপ ও লাঠি সোটা নিয়ে আমার ছেলে জিসানকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারিরা আমার ছেলে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে নগদ ৫ হাজার ৭’শ টাকা ও ১টি এনড্রেয়েট মোবাইল সেট ছিনিয়ে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট