1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ক্ষতিকারক উপকরণে তৈরি হচ্ছে ভেজাল মশার কয়েল ইস্পাত নিম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে ক্ষতিকারক উপকরণে তৈরি হচ্ছে ভেজাল মশার কয়েল ইস্পাত নিম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের পশ্চিম হাজীপুর এলাকায় বিনা বাধায় চলছে অখ্যাত গ্লোব তৈরির কারখানা ‘‘গোলাপ এন্টারপ্রাইজ’’। কার্যতঃ এ প্রতিষ্ঠানটি চালোনোর আদৌ কোন বৈধতা না থাকলেও প্রশাসনের স্থানীয় পর্যায়ের কতিপয় সদস্যকে ম্যানেজ করে বীরদর্পে ক্ষতিকারক এ ব্যবসা চালিয়ে আসছে প্রতিষ্ঠানের মালিক রতন ও এমদাদ। স্থানীয় সচেতন মহলের মতে,গ্লোব কারখানা সাধারণতঃ কোন খোলাামেলা স্থানে হয়ে থাকে। যেখানে কোন ঘনবসতি থাকবেনা। অথচ এমদাদ-রতন সেইসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে বীরদর্পে ‘‘ইস্পাত নিম’’ নামক ভূয়া গ্লোব কারখানা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে এলাকার সচেতন মহল জানান.মশার কয়েল তৈরিতে মূলতঃ্পা ইরেথ্রাম,পাইরেথ্রিনস,অ্যালেথ্রিন,এসবিথোথ্রিন,ম্যাপফ্ লুথ্রিন,ডাইমফ্ লুথ্রিন ও পাইপারনিল বাটক্সাইড (পিবিও) উপকরণ প্রয়োজন হয়ে থাকে। কিন্তু ইস্পাত নিম গ্লোবের নাম দিয়ে একদল অর্থলোভী ব্যক্তি চটকধারী বিজ্ঞাপন ছাপিয়ে ক্ষতিকারক ‘উপকরণ দিয়ে তৈরি গ্লোবটি দীর্ঘ দিন ধরে বাজারজাত করে আসছেন। প্রকৃতপক্ষে এই গ্লোব তৈরির কোন বৈধতা নেই। প্যাকেটের গায়ে নামমাত্র কিছু উপকরণের নাম লিখলেও বাস্তবে তার কিছুই ব্যবহার করা হয়না। লিখেই নিরীহ লোকজনকে চিকিৎসা ও পরীক্ষার নামে সর্বশান্ত করে তুলছেন। সচেতন মহলের মতে, বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের উচিত তদন্তপূর্বক ভূয়া কারখানার বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণ করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট