বন্দর প্রতিনিধিঃ বন্দরে পৃথক ৩টি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী খোকন মিয়া (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খোকন মিয়া উল্লেখিত এলাকার মৃত সামছুদ্দিন মিয়া ছেলে। থানা সূত্রে জানিয়েছে, বন্দর থানার এসআই রোকনুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গত শুক্রবার রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দর থানার ১৩(৮)১৬, ২১(৯)২২ ও ২০(৯)২২ নং মামলার পলাতক আসামী খোকন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত