1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ফতুল্লার কাশীপুরের হাজ্বীপারায় ২১০ বোতল ফেনসিডিল সহ যুবক আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। শনিবার (৭ অক্টোবর) রাতে কাশিপুর হাজীপাড়ার রোকসানার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ শ’ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম বোরহান (২৯)। সে বরিশাল হিজড়া থানার পূর্ব কৃষ্ণপুরের মৃত মো. আলীর ছেলে। সে স্ব পরিবারের কাশিপুর হাজী পাড়া রোকসানার বাড়ীতে ভাড়ায় বসাবাস করতো।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান,বাড়ীর মালিকের তথ্যের দেওয়া ভিত্তিতে শনিবার রাত সাড়ে সাতটার দিকে কাশিপুর হাজী পাড়ার রোকসানার ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোরহানকে আটক করে। এ সময় ঘরের ভিতরে থাকা একটি প্লাস্টিকের বস্তায় থাকা ২শ’ ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট