বন্দর প্রতিনিধিঃ সম্প্রতি বন্দরে এক বাসা বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো বন্দর থানার ফুলহর এলাকার শাহআলম মিয়ার ছেলে রাশেদ আলম (২৮) ও একই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে জাহিদ হাসান (২৬)। এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ ডাকাতি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী মিলন মিয়া বাদী হয়ে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত নামা ৮/৯ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৭(৯)২৩ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। এ ব্যাপারে ভ্থক্তভোগী মিলন মিয়া গনমাধ্যমকে জানান, প্রতিদিনের মত বুধবার রাতে খাবার খেয়ে আমরা সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পরি। গভীর রাতে অজ্ঞাত নামা ডাকাত দল বিল্ডিং এর জানালার গ্রিল কেটে কৌশলে এক ডাকাত আমাদের বিল্ডিংএ প্রবেশ করে গেইট খুলে দেয়। পরে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আমাদের বিল্ডিংএ প্রবেশ করে বাড়ি সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১৪ ভড়ি স্বণার্লংকর লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মুরাদপুরে বাসাবাড়িতে ডাকাতি ঘটনায় ২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত