বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র নির্বাচন অত্যাসন্ন। আগামী সপ্তাহে ঘোষিত হতে পারে তফসিল। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে বেশ কিছুদিন ধরেই চলছে গ্রুপিং-লবিং। গত নির্বাচনে প্যানেলভিত্তিক প্রার্থী হলেও এবার প্যানেল না হওয়ার সম্ভাবনাই বেশি। বিগত সময়ে ছিল ১৫ সদস্যের পরিষদ। এবার তা কমিয়ে ১১’তে রাখা হয়েছে। শিথিলের নিমিত্তে এ বছর নির্বাচন হবে ৬টি পদে। এরমধ্যে সহ-সভাপতি পদে ১জন,সাধারণ সম্পাদক পদে ১জন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১জন এবং সদস্য পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এসব পদে আসীন হওয়ার জন্য ইতোমধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে সাবেক সহ-সভাপতি অংকুর থিয়েটারের কর্ণধার মোঃ ওবায়েদউল্লাহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চৌকশ নাট্যাভিনেতা বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ-সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাতা নাট্য ব্যক্তিত্ব দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও সাবেক সহ-সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু,যুগ্ম সাধারণ সম্পাদক পদে বীরমুক্তিযোদ্ধার সন্তান কন্ঠ শিল্পী হেলেনা রহমান,রংধনু সংসদের কর্ণধার নাট্য পরিচালক মফিজুর রহমান,অংকুর থিয়েটারের সভাপতি নাট্যাভিনেতা ফজলুল করিম এবং কি-বোর্ডিষ্ট ও কন্ঠশিল্পী মনসুর সাদেক আজাদের নাম সর্বত্রই প্রচার হচ্ছে। এছাড়া সদস্য পদে পুরনোদের মধ্য থেকে সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহী ইফাৎ জাহান মায়া,শেখ তাফসির আহম্মেদ,নতুন মুখ সাদিয়া হাসান,আজিজুল হাকিমের নাম শোনা যাচ্ছে। প্রাপ্ত তথ্যে জানা যায়,এবারের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে নিজের বলয় শক্তিশালী করতে অনেককেই নিজ অর্থায়নে নবায়ন ও রেজিষ্ট্রেশন করারও অভিযোগ রয়েছে। শিল্পীদের নির্বাচনেও টাকার ছড়াছড়ির বিষয়টি সমালোচনার সৃষ্টি করেছে। নাম প্রকাশ না করার শর্তে জনৈক শিল্পী জানান,শিল্পকলা একাডেমি’র প্রতিটি সদস্যই একেকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নিজের টাকায় ভোটার করে প্রার্থীরা শিল্পীদের ব্যক্তিত্ব হরণ করেছে এটা সত্যিকার অর্থেই বেমানান। শিল্পীদের নেতৃত্ব পাওয়ার জন্য নিজের স্বত্ত্বা বিকিয়ে দেয়ার কোন মানে হয়না।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত