1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে বাবু চন্দন শীল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশে বাবু চন্দন শীল-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ যারা অভিভাবক আছেন তাদেরকেস্মার্ট নাগরিক হতে হবে সন্তানদের শিক্ষার্থীদের ভবিষ্যতে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন। ২০০৮ সালে নির্বাচনের পূর্বে তিনি ঘোষণা দিয়ে ছিলেন যদি নির্বাচিত হই ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবো। তখন অনেকে অনেক কিছু মন্তব্য করেছেন। সব নিন্দুকের মুখে ছাই দিয়ে আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন শিক্ষানীতি সবকিছু মিলিয়ে উন্নয়ন হচ্ছে। তিনি ঘোষণা করেছেন যদি আবার ক্ষমতায় আসি আমরা যদি সুযোগ পাই তবে ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ’য়ে আমরা রূপান্তরিত করতে পারবো।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ অভিভাবক সমাবেশ -২০২৩’য়ে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখিত কলেজের গভর্নিং বডির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র পরীক্ষা নিয়ন্ত্রক (অবঃ) এবং সিনেট সদস্য মোঃ মাসুদুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ’য়ে চন্দন শীল আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে কিন্তু স্মার্ট নাগরিক হতে হবে। সন্তানদের শিক্ষার্থীদের ভবিষ্যতে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি ক্রিড়া, নৈতিকতা অন্যান্য কেরিকুলাম আছে সেটা কিন্তু উন্নত করতে হবে, তাদের মন মানসিকতা অনেক উদার করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
উক্ত কলেজ ‘র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন না’গঞ্জ জেলা শিক্ষা অফিস’র পরিদর্শক মোহাম্মদ হাসিবুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র কলেজ গভর্নিং বডির সদস্যগণ, বিভিন্ন কলেজ’র অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষকগণসহ অত্র কলেজ’র শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট