বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার আইয়ুব আলী মিয়ার ছেলে পারভেজ (৩৬) নবীগঞ্জ সেনায়াদ্দা এলাকার মৃত ইয়াদ আলী মিয়ার ছেলে ইসমাইল (৬২) ও বন্দর বাড়ীপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে রনি (২৮)। গ্রেফতারকৃত ৩ মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক নূর এ আলম সিদ্দিকী বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১০ (৯)২৩। থানা পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত