নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেন।
জেলার কমিটিতে আহবায়ক করা হয়েছে কেন্দ্রীয় সদস্য সাদেকুর রহমানকে। সদস্য সচিব হয়েছেন বর্তমান কমিটির সদস্য সচিব মশিউর রহমান রনি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম সজীব।
মহানগর যুবদলের কমিটিতে আহবায়ক করা হয়েছে বিগত সদস্য সচিব মনিরুল ইসলাম সজলকে। আর সদস্য সচিব হয়েছেন যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ। সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে সাগর প্রধানকে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত